ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৯ জন হাসপাতালে

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

বুধবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‍

এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকাল পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাতজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।

এ সময়ে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৯০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।  

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৬ জন। এর মধ্যে ৬২.১ শতাংশ পুরুষ ও ৩৭.৯ শতাংশ নারী রয়েছেন।  

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন।    

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।