খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকসহ আটক দুইজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর পর্যন্ত ছিনিয়ে নেওয়া আসামিদের আটক করতে পারেনি পুলিশ।
জানা যায়, মাদারীপুরের কালকিনির মাছ বাজার এলাকা থেকে ইয়াবাসহ আটক দুই যুবককে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় স্থানীয়রা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেয় তারা। এ সময় চারজন পুলিশ সদস্য আহত হন।
আহতরা হলেন, কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসএই সোহেল রানা, কাজী কাজী স্বপন ও আতিকুল ইসলাম। ছিনিয়ে নেওয়া আসামিরা হল কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রাশেদুল খান (৩৫)। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামাল বাকামিনের বড় ভাই ও একই এলাকার মোস্তফা সরদারের ছেলে আল আমিন সরদার (৩০)। আল আমিনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
হামলায় আহত হন কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসআই সোহেল রানা, কাজী স্বপন ও আতিকুল ইসলাম। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম সোহেল রানা বলেন, দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ২৭ জনকে আটক করে যাচাই-বাছাই চলছে। জড়িত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে।
এদিকে এ ঘটনায় জড়িতদের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
খবরওয়ালা/এমবি