বগুড়ায় মাদক কারবারির পেট থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার

বগুড়ায় অভিনব কায়দায় পেটের মধ্যে করে ইয়াবা বহন করার সময় আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। মূল আসামির পেট থেকে  ১৭টি পোটলা থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাকি ১৭টি পোটলা বের করার জন্য তার চিকিৎসা চলছে। 

শুক্রবার (১১ এপ্রিল) সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার  আলম  জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের  সামাদের ছেলে।  তার পেটের ভেতরে ৩৪টি পোটলায় মোট ১ হাজার ৭০০ পিস ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসে করে বগুড়ায় নিয়ে আসছিলেন। 
তার অপর দুইজন সহযোগী হলেন মো. আপেল (৩৫) ও তার স্ত্রী মোছা. স্মৃতি বেগম (৩০)। তারা দুজনেই বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় জনৈক পারভীনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। 

জেলা ডিবি পুলিশের এসআই আবু জাফর  জানান, আলমের পেট থেকে এখন পর্যন্ত ১৩টি ইয়াবার পোটলা উদ্ধার করা হয়েছে। বিশেষ চিকিৎসকের সহায়তায় অবশিষ্ট পোটলাগুলো উদ্ধারে প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।