পেটে খিদা নিয়ে সুন্দর রাজনৈতিক কালচার আসার সম্ভাবনা ক্ষীণ: সারজিস

পেটের যে খিদা, সেটি যদি মানুষের ঠিকমতো মিটে, তাহলে রাজনীতিটা সুন্দর হবে। পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচার নিয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১২ এপ্রিল) পঞ্চগড় সদর উপজেলায় জেলা প্রশাসন ইকোপার্কে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশ-ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ। কখনো এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আমরা এটা প্রত্যাশা করি না। কিন্তু ভারত বাংলাদেশকে কীভাবে ডিল করছে, কোন চোখে দেখছে, এই জিনিসগুলোই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কগুলো নির্ধারণ করবে। কোনো কিছু কখনো থেমে থাকে না।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, আমাদের কেউ যদি অনৈতিকভাবে অযৌক্তিক কোনো কিছুর সুবিধা থেকে বঞ্চিত করে, দেশ হিসেবে বাংলাদেশ তার অপশন খুঁজে নেবে। এখন এই গ্লোবাল ওয়ার্ল্ডে সবকিছুরই কোনো না কোনো বিকল্প একটি অপশন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর বড় বড় পরাশক্তি বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়ে অনেককে চেপে ধরার চেষ্টা করেছিল। কিন্তু দিন শেষে ওই ছোট ছোট শক্তি আরও বিকল্প অনেক পথের মধ্য দিয়ে অনেক শক্তিশালী হয়েছে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।