মুলাদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণী

বরিশালের মুলাদীতে বিয়ের দাবি নিয়ে বাদশা তালুকদার নামে এক প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী। বিয়ের নাটক সাজিয়ে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে দাবি করছেন ভুক্তভোগী।

রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আবু তাহের তালুকদারের ছেলে বাদশা তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর বাড়ি রাজবাড়ী জেলায়।  

বাদশার মায়ের দাবি, তার ছেলেকে ফাঁসাতে স্থানীয় একটি মহল তরুণীকে বাড়িতে অবস্থানের জন্য পাঠিয়েছে।

তরুণী জানান, তিনি ঢাকার আদাবর এলাকায় একটি বাসায় কাজ করতেন। একই বাসায় কাজ করতেন বাদশা তালুকদার। পরিচয়ের একপর্যায়ে বাদশা ওই তরুণীকে ধর্ষণ করলে তাদের দুজনকে কাজ থেকে বের করে দেন মালিক। পরে তরুণী আদাবর থানায় মামলা করতে গেলে বাদশা তরুণীকে বিয়ে করেন; কিন্তু ওই সময়ে বাদশা বিয়ের নিবন্ধন (কাবিন) না করে পরে নিবন্ধন করার আশ্বাস দেন তরুণীকে। বাদশা ও তরুণী ঢাকার একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন।

কিন্তু গত ৩ এপ্রিল ঢাকার বাসা ছেড়ে বাদশা চলে যান। পরে মোবাইল ফোনে বিয়ের কথা অস্বীকার করেন।

তরুণী বলেন, আমি ৩ মাসের অন্তঃসত্ত্বা। তাই বাধ্য হয়ে বিয়ের স্বীকৃতির দাবি নিয়ে  সকাল থেকে বাদশার বাড়িতে অবস্থান নিয়েছি।

এ ব্যাপারে বাদশার মা জানান, রবিবার সকালে এক তরুণী বাড়িতে উপস্থিত হয়ে বাদশার স্ত্রী দাবি করেন; কিন্তু তার কাছে কোনো কাগজপত্র নাই। বাদশা বিয়ের বিষয়ে বাড়িতে কিছুই জানায়নি।

স্থানীয় গ্রামপুলিশ মনির হোসেন জানান, বাদশা তালুকদারের বাড়িতে এক তরুণী বিয়ের স্বীকৃতির দাবি নিয়ে অবস্থান করছেন। তরুণীর অবস্থানের সংবাদ পাওয়ার পরই বাদশা এলাকা ছেড়ে পালিয়েছে। বর্তমানে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

এ ব্যাপারে মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, তরুণীর দাবি বাদশা তালুকদার তাকে বিয়ে করেছেন; কিন্তু তিনি কোনো কাগজপত্র দেখাতে পারছেন না। তাই আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।  

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।