বগুড়ায় দশ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৫

বগুড়ার সদর উপজেলায় দশ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

গ্রেফতারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মসজিদ পাড়া হাজী মহল্লার সিদ্দিক মিয়ার ছেলে আফজাল হোসেন (২০), বগুড়ার আদমদিঘী উপজেলার বশিকোড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩২), একই উপজেলার আক্কাস আলীর ছেলে রবিউল ইসলাম (৩৮), রাধানগর চন্দরসারের মৃত মোস্তফা মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪১) এবং আশকর আলী মৃধার ছেলে রফিকুল ইসলাম বুলবুল (৪৮)।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান,  সকালে ডিবির একটি টিম তিনমাথা ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে প্রাইভেটকারটির পেছনে ভেতরে লুকিয়ে রাখা ৫টি নীল রংয়ের পলিথিন ব্যাগে প্রতিটি ২ কেজি করে সর্বমোট ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।