চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন

চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কীভাবে আগুনের সূত্রপাত্র হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। এরইমধ্যে ২৫-৩০টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। বস্তির বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি।

ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমরা যতটুকু জানতে পেরেছি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর হয়তো জানা যাবে কীভাবে আগুন লেগেছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস জানায়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।