কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে কক্সবাজারে নিয়ে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়া কুমারখালীতে বিয়ের আশ্বাসে কক্সবাজার আবাসিক হোটেলে এক স্কুল পড়ুয়া ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় গত (১২ মার্চ) রাতে কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর বাবা।

ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত তুহিন শেখ গা ঢাকা দিয়েছেন। অভিযুক্ত তুহিন শেখ (১৭) সদকী ইউনিয়নের কাঁঠালডাঙ্গী গ্রামের বাবুল শেখের ছেলে। সে কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

অভিযোগ পত্র থেকে জানা যায়, নয় মাস  আগে তুহিনের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্রে বিভিন্ন জায়গায় পরস্পর দেখা করে ঘোরাঘুরি করে তারা। গত (১০ মার্চ)  দেখা করার কথা বলে ওই তরুণীকে বিয়ের কথা বলে কক্সবাজার একটি আবাসিক হোটেলে নিয়ে যায় তুহিন। সেখানে তাকে বিয়ের আশ্বাসে জোরপূর্বক ধর্ষণ করে সে।

স্কুল ছাত্রীর বাবা বলেন , গত (১০ এপ্রিল)  সকাল ৯.৩০ মিনিটের সময় আমার মেয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রওনা দেয়। আমার মেয়ে কালামিস্ত্রীর মোড়ে পৌছানো মাত্র তুহিন শেখ আমার মেয়েকে ফুসলাইয়া  বিয়ের প্রলোভন দেখিয়ে। সিএনজি যোগে অজ্ঞাত স্থানে কোথাও নিয়ে যায়। আমি বিষয়টি জানতে পেরে আমার মেয়েকে সম্ভাব্য অনেক জায়গায় খোজাখুজি শুরু করি। অনেক জায়গায় খোজাখুজি করে আমার মেয়েকে কোথাও পাইনা ।গত ( এপ্রিল ১১)   কুমারখালী থানায় অভিযোগ দায়ের করি।  পরবর্তীতে  আমার মেয়েকে আমার নিকট ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় তুহিনের পরিবার।  তুহিন আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজার একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষনসহ অনৈতিক কার্যকলাপ করে। এবং আমার মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তার পরিবারের লোকজন। এই বিষয়ে কুমারখালী থানার একটি অভিযোগ দায়ের করেছি।

এই বিষয়ে অভিযুক্ত তুহিন শেখের বাড়িতে গেলে, তার মা জানান আমারা কিছু বলতে পারবোনা। তুহিন কোথায় আছে আমরা জানিনা।

স্কুল ছাত্রী বলেন,  তুহিন একাধিকবার ধর্ষণ করে তাকে। বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। উপায়ন্ত না পেয়ে কুমারখালী থানায় একটি  অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

কুমারখালী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সোলাইমান শেখ বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি।  এই বিষয়টি নিয়ে ভুক্তভোগীর বাবাকে কোর্টের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির জন্য বলা হয়েছে। কোর্ট থেকে যে আদেশ আমাদের দিবে। অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।