ধর্ম অবমাননা: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৫ এপ্রিল ) জারি করা এক অফিস আদেশে ছয় সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেন। সদস্যসচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে।

কমিটিতে আরও আছেন—বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক বাকীবিল্লাহ, সহকারী প্রক্টর আলিম মিয়া এবং তরিকুল ইসলাম জনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বিভাগটির কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, নিজেকে ‘গড’ হিসেবে উপস্থাপন, সহপাঠীদের মাদক সেবনে প্ররোচিত করা সহ একাধিক অভিযোগ উত্থাপিত হয়। বিষয়টি সামনে আসার পর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ দেন প্রক্টর অফিসে। পাশাপাশি অভিযুক্তদের সামাজিকভাবে বয়কট করার ডাক দেন তারা।

অভিযোগের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষার্থীরা কয়েক দফা বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। তাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।