দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে দলটি। কোচিং স্টাফসহ জিম্বাবুয়ে দল আজ রাতে ঢাকায়ই থাকবে। আগামীকাল বুধবার সিলেটের উদ্দেশে রওনা দেবে তারা। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট।

টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রিভর গওয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ন্যাশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর ন্যাউচি, তাফাদজওয়া চিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস। 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।