খুলনায় বিএনপি নেতার ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলি

খুলনায় বিএনপি নেতা মো. আতিকুর রহমান নামের মালিকানাধীন একটি ফার্মেসিতে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া কবরস্থান সংলগ্ন এন এন ফার্মেসিতে গুলির ঘটনায় ফার্মেসির গ্লাস ভেঙে যায়। ফার্মেসিটি ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. আতিকুর রহমান আতিকের।

ফার্মেসির মালিক আতিকুর রহমান নগরীর ১২২ নম্বর হাজী ইসমাইল লিংক রোডের মৃত শামসুর রহমানের ছেলে।

আতিক বলেন, ঘটনার সময় তিনি ফার্মেসিতে বসে ফেসবুক দেখছিলেন। এমন সময় হঠাৎ শব্দ পেয়ে আঁতকে ওঠেন। পরে দেখা যায়, উত্তর দিক থেকে আসা দুইজন লোক মোটরসাইকেলযোগে দক্ষিণ দিকের বানরগাতি বাজারের দিকে চলে যায়।

সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি ও ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি বলেন, তিনি মাঝে মধ্যে ওই ফার্মেসিতে বসেন।

হয়তো সন্ত্রাসী চক্র আতঙ্ক ছড়াতে এমনটি ঘটিয়েছে।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, গুলির ভাঙ্গা টুকরো উদ্ধার করা হলেও সেটি কিসের গুলি তা শনাক্ত করা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবরওয়ালা/এমইউ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।