খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
চাঁদপুরের হাজীগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আকাশ (২৬) ও কবির নামে ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) মধ্যরাতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. জাবিদ হাসান জানান, ইয়াবার চালান নিয়ে অবস্থান করছে আকাশ ও কবির নামে এই ২ মাদক কারবারি। গোপনে এমন সংবাদ পেয়ে পুলিশ নিয়ে সেনাবাহিনী তাদেরকে আটক করে।
আটকদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ৩টি মুঠোফোন, নগদ ১১৭০ টাকা এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটক ২ জনকে রাতেই হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মহীউদ্দীন ফারুক জানান, আকাশ ও কবির চিহ্নিত মাদক কারবারি। তাদের পেশা হচ্ছে, মাদকসেবীদের কাছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করা।
তাদের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
খবরওয়ালা/এসআর