দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল

ভারত-আমেরিকা ও চীন নয়, বাংলাদেশের জনগণ এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ গঠনে মুক্তিযুদ্ধের সময় যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, ২০২৪ সালেও সবাই ঐক্যবদ্ধভাবে লড়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তানরা (যুবসমাজ)। আসুন, আমরা সবাই মিলে প্রফেসর ইউনূসকে সাহায্য করি।’
মির্জা ফখরুল বলেন, ‘তবে গণতন্ত্রের বিকল্প নেই। দেশ গঠনে সব ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা প্রয়োজন।’

তিনি বলেন, ‘এত রক্ত ঝরেছে, এত মায়ের কোল খালি হয়েছে এর ফল হিসেবে দেশের জন্য ভালো হতেই হবে।’

দেশে সমস্যা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সমস্যাগুলো সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি অত্যন্ত আশাবাদী, আমাদের এই দেশকে আমাদেরই গড়তে হবে।’

এসময় বর্তমান অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে দেশ ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।