কর্মপরিবেশে তুই-তুমি সম্বোধন চর্চা বন্ধ করার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন তাদের খসড়া প্রতিবেদন জমা দিয়েছে।

সোমবার (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, শ্রমবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেকগুলো সুপারিশ আছে। তার মধ্যে আমার যেটি বেশি পছন্দ হয়েছে তা হলো- কর্মপরিবেশে শ্রেণিক্ষমতায় তুই-তুমি সম্বোধন চর্চা বন্ধ করা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে গত নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে কমিশন একাধিকবার সময় বাড়িয়ে নিয়ে আজ (সোমবার) তাদের খসড়া প্রতিবেদন জমা দিলো।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক, খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।