ফের ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) পৌনে ১২টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল বলে দাবি করেন তারা।

তারা বলেন, পূর্বশত্রুতার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই জের ধরে আমরা আজ এখানে এসেছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় দলগতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকেন। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এর আগে, গত ১৫ এপ্রিল রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহন হন।

সেসময় পুলিশ সূত্রে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বচসা, এরপর হাতাহাতি এবং শেষ পর্যন্ত সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ এবং নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।