সমালোচনার মুখে পদত্যাগ করলেন উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা ড. আমিনুল

সমালোচনার পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন লেখক ও শিক্ষাবিদ ড. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘আই অলরেডি রিজাইন্ড, পিস।’

গত ১৭ এপ্রিল সিটি করপোরেশনের এক অফিস আদেশে তার উপদেষ্টা পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। তবে এ নিয়োগের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ওই নিয়োগ আদেশে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৫৩ নম্বর ধারা অনুযায়ী প্রশাসকের পরামর্শদাতা হিসেবে প্রয়োজনীয়তা অনুভব করায় ড. আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এই পদটি অবৈতনিক, এবং এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

ড. আমিনুল ইসলাম ঢাকার নাখালপাড়ায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, পরে সুইডেন থেকে মাস্টার্স এবং যুক্তরাজ্য থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়ন বিষয়ে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন।

২০২৩ সালে তার লেখা প্রবন্ধগ্রন্থ ‘লাইফ অ্যাজ ইট ইজ’ রকমারিতে বেস্ট সেলার পুরস্কার পায়। চলতি বছর বইমেলায় প্রকাশিত তার আরও দুটি বই—‘নিলী নীলিমা’ এবং ‘গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন’—পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।