২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬১৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ৬১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য দেন।

তিনি বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫৯৬ জনকে। অভিযানের সময় একটি পিস্তল, দুটি গুলি ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে।

রাজধানীতে গ্রেপ্তার ১১ : রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি আসাদুল্লাহ শিপলু, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শাকিল আহমেদ, একই ওয়ার্ডের আওয়ামী লীগ সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের (নিষিদ্ধ) সহসম্পাদক আসলাম চৌধুরী ইমন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান, ঝালকাঠি জেলার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ, উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের সম্পাদক ও তাহেরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন, শেরেবাংলানগর থানার ৯৯ নম্বর ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।