লালমনিরহাটে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে হত্যা

লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত বেলাল।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ।

নিহত জান্নাতি বেগম (১১) কালীগঞ্জ উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে। তিনি স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গ্রেপ্তারকৃত যুবক বেলাল হোসেন (২৪) একই গ্রামের আবু তালেবের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওসি সেলিম মালিক বলেন, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় প্রতিবেশী মামা বেলাল হোসেন (২৪) জান্নাতির বাড়িতে প্রবেশ করে। এসময় জান্নাতিকে বাড়িতে খাটের উপর একা দেখতে পেয়ে তার শরীরের স্পর্শ কাতর জায়গায় হাত দেয় বেলাল। এসময় জান্নাতি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। পরে সেখানে মুখে মাটি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা কালীগঞ্জ থানায় একটি হত্যা দায়ের করছে। এ মামলায় বেলালকে গ্রেপ্তার দেখিয়ে ‌পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত বেলাল হোসেন। তিনি বর্তমানে জেল-হাজতে রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।