সাংসদ হয়ে সংসদে যেতে চেয়েছিলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে গেলেন জেলহাজতে

কুমিল্লার মনোহরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম জমির উদ্দিন মানিক (৪৫)। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে গামছা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ভোক্তভোগী গৃহবধূর অভিযোগের বরাত দিয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ওসি জানান, মানিক অনেক দিন ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে ভুক্তভোগী নারী বিষয়টি মানিকের পরিবারকে জানান। আজ ভোরে ওই গৃহবধূ অজু করতে ঘরের বাইর বের হলে ওত পেতে থাকা মানিক তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তখন গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে মানিককে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেন।

ওসি বিপুল আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। আপাতত মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে গৃহবধূর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড হবে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।