সাবেক আইজিপিসহ ১৩ জন ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে প্রিজনভ্যানে করে তাদের কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

পৃথক পৃথক চারটি মামলায় তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিষয়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন দাখিল এবং পরবর্তী শুনানি দিন ধার্য করা হবে।

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ-আল মামুন ছাড়া অন্যরা হলেন- ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা ও ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহা, সাবেক এসআই মো. আব্দুল মালেক, সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সাহা, সাবেক কনস্টেবল মো. মুকুল হোসেন এবং রবিউল আলম।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।