চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভিয়েতনাম থেকে আমদানি করা ২০ হাজার টন চাল

সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে এসেছে। চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

সোমবার(২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, গত ৩ ফেব্রুয়ারি সই হওয়া জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ ০৯ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। নমুনা পরীক্ষার পর চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছিল। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব চাল এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে।

 

 

খবরওয়ালা/এমবি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।