বাউফলে অগ্নিদগ্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে মো. নাসির উদ্দিন (৫২) নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি।

নাসির উদ্দিন কালিশুরী ইউনিয়ন জামায়াতের ৯নং ওয়ার্ডের সেক্রেটারি এবং পূর্ব রাজাপুর বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।

গত শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের হিজবুল্লাহ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে লাগা আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন নাসির উদ্দিন। 

স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পেট্রোলের ড্রাম থেকে পেট্রোল ঢালার সময় মোমবাতি পড়ে গিয়ে পেট্রোলের ড্রামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ওই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এসময় দোকানে থাকা আরো কয়েকটি পেট্রোলের ড্রাম সরাতে গেলে তার শরীরেও আগুন লেগে যায়। প্রান বাঁচাতে পার্শ্ববর্তী একটি খালে ঝাপ দিলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা মাওলানা নাসির উদ্দিনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

মাওলানা নাসির উদ্দিনের মৃত্যুতে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।