খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
কর্ণফুলী নদী থেকে রাহাত (১২) নামের এক কিশোর ক্রিকেটারের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার চট্টগ্রামের চান্দগাঁও থানার হামিদচর এলাকার কর্ণফুলী নদী থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
মৃত রাহাত চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেটের দলে খেলত।
চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ নদী থেকে ভাসমান অবস্থায় রাহাতের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে। তিনি আরও জানান,মঙ্গলবার থেকে ওই কিশোরের খোঁজ পাচ্ছিল না তার পরিবার।এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
খবরওয়ালা/এফএস