সাভারে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু, আটক ৬ বাস

সাভারের আশুলিয়ায় সেলফি পরিবহনের একটি চলন্ত বাসের ধাক্কায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের এক সাবেক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস ও বাসের চালককে আটক করে স্থানীয়রা। পরে রাত পর্যন্ত সেলফি পরিবহনের আরও ৫টি বাস আটকে রাখে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা।

বুধবার (৩০ এপ্রিল)  সাভারের আশুলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুর জেলার মতলব থানার লোকমান মোল্লার ছেলে। নিহত ব্যক্তি গাজীপুরের শ্রীপুর গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আটক বাসের চালক ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আব্দুল মবেদের ছেলে আব্দুল করিম (৪৫)।

সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিষ্ণু পদশর্মা বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।