মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক পার্টনার সিবিসি এবং রয়টার্স এমন তথ্য দিচ্ছে।

একইসঙ্গে তার ডেপুটি অ্যালেক্স ওং পদ ছেড়ে দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বেনামি সূত্রের বরাতে পাওয়া তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিক যুক্ত হওয়ার ঘটনার দায় স্বীকারের কয়েক সপ্তাহ পরই ওয়াল্টজের পদ ছাড়ার খবরটি সামনে এলো।

এটাই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের গুরুত্বপূর্ণ কোনো সদস্যের পদত্যাগের প্রথম ঘটনা।

আবার ট্রাম্পের নির্বাচনি জয়ের পর প্রথম দিককার নিয়োগের তালিকায়ও ছিলেন মাইকেল ওয়াল্টজ।

সূত্র: বিবিসি

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।