‘আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’

অভিনয়ে ফিরবেন না ঢাকাই চলচিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী। সময়ের পরিবর্তনে ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন। এমটিই জানিয়েছেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী।

প্রায় দুই বছর ধরে  যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সঙ্গে আছেন মেয়ে ফাইজা ও অসুস্থ মা।

‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম।’—এমনটাই মৌসুমী তাকে বলেছেন বলে জানান এ অভিনেতা ওমর সানি। এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘এই কথাটা খুব কষ্টের। তার মত একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই।’

নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’

সর্বশেষ ২০২৩ সালের ঈদে মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত ‘সোনার চর’ সিনেমা। অভিনয়ের বাইরে গায়িকা ও পরিচালক হিসেবেও মৌসুমী ছিলেন সক্রিয়। যুক্তরাষ্ট্রে বিভিন্ন আয়োজনে এখনো পারফর্ম করছেন তিনি।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।