শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ মাহফুজ গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান ওরফে বিপুকে র‍্যাব-৩-এর একটি দল গ্রেপ্তার করেছে। শনিবার(৩মে) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম।

র‍্যাব কর্মকর্তা মুত্তাজুল ইসলাম বলেন, সুব্রত বাইনের সহযোগী শুটার মাহফুজুর রহমানকে আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব বলেন, প্রাথমিকভাবে জানা গেছে র‍্যাবের হাতে গ্রেপ্তার ‘শুটার’ মাহফুজুরের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আরও কতটি মামলা রয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।