খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৪ই মে ২০২৫, ১২:১৩ পিএম
রোববার (৪ মে)বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গ্রিগোরিভিচ খোজিন সাক্ষাৎ করেছেন। এ দিন সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন তারা।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ বৈঠক করেছেন।
খবরওয়ালা/এফএস
মন্তব্য