খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫
চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ অভিনয়ের পাশাপাশি গানের সঙ্গেও যুক্ত রয়েছেন। সমপ্রতি ‘কালকে টুনির বিয়া’ শিরোনামে একটা গানের মডেলিং করেছেন এই অভিনেত্রী। গানটি প্রকাশের পর বেশ প্রশংসা পাচ্ছে সুবাহ।
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না ২০০৯ সালে প্রকাশিত একটি গান। গানটি রচনা করেন প্রমিত কুমার। গানটি ২০০৯ সালে সিডি ক্যাসেট আকারে এবং ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এটি সে সময়ে দুই বাংলায় জনপ্রিয় সুপারহিট অ্যালবামে পরিণত হয়।
শাহ হুমায়রা সুবাহ বলেন, আমি তো গানের মডেল হই না। কিন্তু এই গানটা যখন আমাকে অফার করল তখন শুনে ভালো লেগেছে। মিউজিক ভিডিওটি সিনেমাটিক তাই রাজি হয়েছি। মুক্তির পর সবাই খুব প্রশংসা করছে; খুব ভালো লাগছে।
খবরওয়ালা/এফএস