চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে ২ নম্বর গেট এলাকায় সড়ক আবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার (৮ মে) সকালে বায়েজিদ বোস্তামি থেকে ফ্লাইওভারে ওঠার মুখে বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশ এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে দেন।

এ সময় ২ নম্বর গেট এলাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া লোকজন। 
বিক্ষোভকারীরা জানান, কর্তৃপক্ষ তাদের ৩ মাস ধরে বেতন দিচ্ছে না। বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হয়েছে। সবশেষ বাধ্য হয়ে পেটের তাগিদে তারা রাস্তায় নেমেছেন। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন ঢাকা পোস্টকে বলেন, সকালে জড়ো হয়ে শ্রমিকেরা কর্মসূচি পালন করে। পরে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরানো হয়েছে।
খবরওয়ালা/এফএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।