রাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানাধীন ফ্রি স্কুল স্ট্রিট রোডের পুকুরপাড় এলাকার সড়ক থেকে শাহিন রহমান (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাহিন রহমান (৪২) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন কাউন্দিয়া এলাকার আবেদ আলীর সন্তান। বর্তমানে রাজধানীর কলাবাগান এলাকায় থাকতেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমরুল কবির বলেন, আমরা খবর পেয়ে ভোর ৫টার দিকে কলাবাগান থানাধীন ফ্রি স্কুল স্ট্রিটের হাতিরপুল পুকুরপাড়ের পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের কাছে জানতে পারি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান ওই ব্যক্তি। তার মাথা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।