কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

নিজ সংবাদ \ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার আব্দালপুর ইউয়িনের আব্দালপুর বাজারের পাশে সড়ক দূর্ঘটনায় আখিরন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টার সময় আখিরনের নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, সন্ধ্যা ৭টার সময় আখিরন ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সেসময় রাস্তার উপর একটি দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তিনি মারা যান। এই ব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, সড়ক দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আখিরন মারা যান। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার (৬ মার্চ) লাশ দাফন সম্পন্ন হয়েছ। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।