খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫
গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে একতরফাভাবে এডহক কমিটি ও নির্বাচন কমিশন বাতিলের প্রতিবাদ এবং নতুন গঠিত দুটি কমিটি স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) জীবন সদস্যগণ।
আগামী রবিবার ১১ মে ২০২৫ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ শনিবার( ১০মে) রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক ভিপি রাগিব আহসান মুন্না স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ও ১০ মে ২০২৫ রাজশাহী বিশ^বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে এক তরফাভাবে এ পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদ জানাতেই মূলত এই সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে এড. শুভ্রত চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, সাবেক ভিপি-জিএসসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্যগণ অংশগ্রহণ করবেন।
খবরওয়ালা/এমএজেড