শাহবাগে গরু-ছাগলকে ‘শেখ হাসিনা’ ও ‘কাদের’ আখ্যা দিয়ে জবাই!

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ‘শুকরিয়া’ জানাতে গরুর নাম শেখ হাসিনা এবং ছাগলের নাম ওবায়দুল কাদের রেখে পশু জবায়ের আয়োজন করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্যরা।

সোমবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে পশুগুলো জবাই করা হবে বলে জানা যায়।

সরেজমিনে দেখা যায়, কালো রঙ্গেন একটি গরুর মাথায় শেখ হাসিনা নামের একটি পোস্টার লাগিয়ে জবাই করার প্রস্তুতি চলছে।

2Q== শাহবাগে গরু-ছাগলকে ‘শেখ হাসিনা’ ও ‘কাদের’ আখ্যা দিয়ে জবাই!

অনুরূপভাবে দেখা যায়, কালো-ধবল মিশ্রিত একটি ছাগলের গায়ে ‘কাদের’ নাম লেখা স্টিকার লাগানো রয়েছে।

এমন বিরল ঘটনা স্বচক্ষে দেখতে উৎসুক মানুষের ভিড় জমেছে। পাশাপাশি সাধারণ মানুষ স্টিকার লাগানো দুই পশুর ছবি তুলে নিজের ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

আয়োজকরা খবরওয়ালাকে জানায়, পশুগুলো সন্ধ্যা নাগাদ জবাই করা হবে। 
 

খবরওয়ালা/জেডএইচ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।