খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
ময়মনসিংহের হালুয়াঘাটে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার গোপীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো-একই গ্রামের শহীদ মিয়ার মেয়ে সাদিয়া (৭) ও জাকির হোসেনের ছেলে আলিফ মাহমুদ (৬)। সম্পর্কে তারা মামাতো ও ফুপাত ভাই-বোন।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে ডোবার পাড়ে তারা খেলা করছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় আত্মীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের মরদেহ ডোবার পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজন চন্দ্র পাল বলেন, দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/এফএস