বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে এসে ৮ যুবক আটক

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে এসে পুলিশের কাছে আটক হয়েছেন ৮ যুবক। বুধবার (১৪ মে) রাত আনুমানিক দশটার দিকে নগরীর খালিশপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, খুলনার খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ড বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পির কাছে একই এলাকার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর যুগ্ম সম্পাদক পরিচয় দেন। তিনি সঙ্গে আরও ৮ জন যুবককে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করেন। এসময় রায়হানসহ উপস্থিত আরও কয়েকজন যুবক বাপ্পিকে পতিত সরকারের দোসর বলেন ও ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও হুমকি দেন।

পরে এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে তাদের ধাওয়া দেয়। রায়হানের সঙ্গে থাকা কয়েকজন যুবক পালিয়ে যান। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রায়হানসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

বাপ্পি জানান, রাত আনুমানিক দশটার দিকে কয়েকজন যুবক এসে আমাকে আওয়ামী লীগের দোসর বলতে থাকে, চাঁদা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে সেখানে চিৎকার চেঁচামেচি হয়। এসময় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটকে পুলিশে সোপর্দ করে।

খালিশপুর থানার এসআই সোবহান জানান, রাতে বাস্তুহারা কলোনির ২নং রোডের একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে সেখানে যান তিনি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ৮ জনকে থানায় নিয়ে আসেন। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগকারী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।