৭ মার্চ ঐতিহাসিক দিবসে কুমারখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেই উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা

নিজ সংবাদ \ কুষ্টিয়া কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ৭ মার্চ ঐতিহাসিক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ ঘটনায়  ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেকেই। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কোন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এটি,এম আবুল মুনসুর মনজু বলেন, ৭ মার্চ ঐতিহাসিক দিন। এই দিনে সারা বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উত্তোলন না হওয়া খুবই দুঃখজনক। এটা মেনে নেওয়ার মতো নয়। তিনি আরো বলেন, জাতীয় পতাকার প্রতি এমন অবহেলা প্রশাসনের ব্যর্থতা। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে এমন অবহেলা দুঃখজনক।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।