খুলনায় মাহেন্দ্রা-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

খুলনার ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রা (থ্রি-হুইলার) ও লরির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন থ্রি হুইলারচালক কয়রার ভান্ডারপোল এলাকার বাসিন্দা আলী হোসেন গাজীর ছেলে রফিকুল গাজী (৫৬), যাত্রী কয়রা থানার ২ নম্বর কয়রার মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা(৪৫), কয়রার কুশডাঙ্গা গ্রামের নুর আলী সানার ছেলে আব্দুর রশিদ সানা (৫০)।

এ ছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ট্যাংকলরিটি খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল এবং থ্রি-হুইলারটি কয়রা থেকে খুলনায় যাত্রী নিয়ে আসছিল। গোলনা এলাকায় রাস্তার খানাখন্দে থ্রি-হুইলারটি ডানে ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায় এবং লরিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যালে পাঠিয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।