নাসিরনগরে হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী হবিগঞ্জ থেকে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দায়ের হওয়া একটি হত্যা মামলার প্রধান দুই আসামি স্বামী ও স্ত্রীকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। রবিবার (১৮ মে) ভোরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসিরনগরের ধরমন্ডল গ্রামের কিমত আলীর ছেলে বদরুল মিয়া (৩০) এবং তার স্ত্রী মাফয়া বেগম (২৮)।

রবিবার র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব বিরোধের জেরে গত ৫ এপ্রিল বদরুল মিয়া ও তার লোকজন প্রতিবেশী রোকিয়া বেগমের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বদরুলের আঘাতে গুরুতর আহত হন রোকিয়া। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে বদরুল ও তার স্ত্রীকে প্রধান আসামি করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেপ্তার করে এবং পরে নাসিরনগর থানায় হস্তান্তর করে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।