ধর্ষণ মামলায় গায়ক নোবেল কারাগারে

অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) দুপুরে ঢাকা মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে তাকে আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পরিদর্শক মুরাদ হোসেন আদালতে নোবেলকে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে দাবি করে, ঘটনার সময় ভুক্তভোগী নোবেলের বৈধ স্ত্রী ছিলেন এবং বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।
তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলেন, অভিযোগটি গুরুতর এবং প্রমাণ সাপেক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ইডেন কলেজের এক শিক্ষার্থী নিজেই বাদী হয়ে নোবেলের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, অপহরণ করে জিম্মি করে বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তাকে সাত মাস ধরে ধর্ষণ করে আসছিলেন। ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এটাই প্রথমবার নয় ২০২৩ সালেও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। এবারকার অভিযোগ আরও গুরুতর, যার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।