খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে দুধসাদা ও সোনালি ডিজাইনার শাড়িতে লাল গালিচায় হাঁটলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া।বরাবরই তার সাজপোশাক নজর কাড়ে সকলের।
তবে এবার সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে সবাইকে তাক লাগিয়েছে এই অভিনেত্রী।
সম্প্রতি ছড়িয়ে পড়েছে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ জল্পনা।এর মাঝে কানের মঞ্চে অভিনেত্রীর উপস্থিতি যেন নিন্দুকদের যোগ্য জবাব ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছেন অনেকে।কানের মঞ্চে একাধিকবারই দেখা গেছে ঐশ্বরিয়াকে। তবে সিঁথিতে সিঁদুর পরে দেখা যায়নি এর আগে।
বিচ্ছেদ জল্পনার মাঝে ভারতীয় বধূবেশে ঐশ্বরিয়াকে দেখে যেন খানিকটা চমকেই যান অনুরাগীরা।
প্রসঙ্গত, গত ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালে বচ্চন পরিবারে ঐশ্বরিয়ার কোল আলো করে আসে আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ভেসে বেড়ায় বি-টাউনে।
খবরওয়ালা/এফএস