জয়পুরহাটে নিষ্পত্তিকৃত ৫০৬টি মাদক মামলার আলামত ধ্বংস

জয়পুরহাটে দীর্ঘ ২০ বছরে নিষ্পত্তিকৃত ৫০৬টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আদালত প্রাঙ্গণে আদালতের নির্দেশে এই আলামত ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নিষ্পত্তিকৃত মামলাগুলোর আলামত একটি রোলার দিয়ে চূর্ণ করে ধ্বংস করা হয়। এসব আলামতের মধ্যে উল্লেখযোগ্য ছিল ১০ হাজার ৫৯৬ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল বিদেশি মদ ও ৬০ প্যাকেট অফিসারস চয়েস ব্র্যান্ডের মদ।

আলামত ধ্বংস করা হয়েছে। ছবি: খবরওয়ালা

আলমত ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল, ম্যাজিস্ট্রেট মোছা. আতিয়ারা আকতার, কোর্ট পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দীক এবং মালখানা ইনচার্জ এসআই রিয়াজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এ ধরনের উদ্যোগ মাদকবিরোধী আইনি কার্যক্রমকে আরও কার্যকর ও দৃশ্যমান করার পাশাপাশি বিচারিক স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।