রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেলো কলেজছাত্রের, চালক আটক

রাজধানীর বাংলামোটরে কাভার্ড ভ্যানের চাপায় আরশাদ আহমেদ সরকার (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) ভোর ৪টার দিকে বাংলামোটর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরশাদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার (২৩ মে) ভোর চারটার দিকে বাংলামটর মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল সহ রাস্তায় ছিটকে পড়ে ওই শিক্ষার্থী আহত হয়। রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সকাল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।