মৌলভীবাজারে পুলিশকে ধাওয়া: অভিযানে পাওয়া গেলো অস্ত্রের ভাণ্ডার, আটক ২

মৌলভীবাজার শহরের যুগীডর এলাকায় ‘সন্ত্রাসী’ পরিচয়ধারী পীর আজাদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার মা ও বোনকে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে মৌলভীবাজার মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানে দা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূচনা হয় জেলার সদর উপজেলার খালিশপুর থেকে একজন আসামিকে নিয়ে ফেরার পথে। ফেরার পথে যুগীডর এলাকায় পীর আজাদের এক সহযোগীকে মারধর করতে দেখা যায়। বিষয়টি দেখে মডেল থানার এসআই উৎপল পাল এগিয়ে গেলে পীর আজাদের বাড়ি থেকে অস্ত্র হাতে কয়েকজন যুবক বের হয়ে পুলিশের দিকে তেড়ে আসে।

তাৎক্ষণিকভাবে পুলিশ বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালায় এবং উল্লিখিত অস্ত্রগুলো উদ্ধার করে। অভিযানের সময় পীর আজাদ পলাতক থাকলেও তার মা ও বোনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন গণমাধ্যমকে জানান, ‘পীর আজাদের বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার মা ও বোনকে আটক করা হয়েছে। পীর আজাদের বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি ও ছিনতাই মামলার তথ্য আমাদের কাছে রয়েছে।’

পুলিশ জানিয়েছে, পলাতক পীর আজাদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।