জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: দুই নারীসহ তিনজন গ্রেপ্তার

জয়পুরহাটে ছাত্রদল নেতা বিপ্লব আহম্মেদ পিয়াল হত্যাকাণ্ডের ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: জয়পুরহাট শহরের ইসলাম নগরের রুবেল হোসেনের স্ত্রী নাসরিন, সোহেল রানার স্ত্রী শ্রাবণী এবং ভাদসার দক্ষিণ কোচকুড়ি গ্রামের ছামছদ্দীনের ছেলে রাসেল।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, বুধবার (২৯ মে) দুপুরে শহরের ইসলাম নগর এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব আহম্মেদ পিয়াল। এ সময় কয়েকজন তাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পিয়ালের মা ইতি বেগম বাদী হয়ে মোট ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫-৭ জনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি নূর আলম সিদ্দিক।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।