‘মিস ওয়ার্ল্ড ২০২৫’ বিজয়ী ওপল সুচাতা

‘মিস ওয়ার্ল্ড ২০২৫’ বিজয়ী হ‌য়ে‌ছেন থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি। শনিবার (৩১মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের হায়দরাবাদে শুরু হয় ৭২ তম আসরের গ্র্যান্ড ফিনালে। আর এই মঞ্চে থ্যাইল্যান্ডের প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন একুশ বছর বয়সি ওপল। তাকে মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ক্রিস্টিনা পিসকোভা।

মিস ওয়ার্ল্ডের ওয়েব সাইটে এসব তথ্য জানানো হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী ওপল সুচাতা চুয়াংসরি বলেন, “বিজয়ের এই মুহূর্তটি ব্যক্তিগত নয়। এটি প্রতিটি তরুণীর স্বপ্ন। এই উত্তরাধিকারের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বোধ করছি।” 

থাইল্যান্ডের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন ওপল সুচাতা। গত বছর ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ নির্বাচিত হয়ে মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেন তিনি। চূড়ান্ত আসরে তৃতীয় রানার-আপ নির্বাচিত হন ওপল।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।