ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার হার্ড-হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই বিস্ফোরক ব্যাটার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। এখন থেকে তিনি মনোযোগ দেবেন সংক্ষিপ্ত ফরম্যাট এবং বিগ ব্যাশ লিগে।

ICC ODI World Cup 2023 | Sachin Tendulkar praises Ibrahim Zadran and Glenn  Maxwell for their outstanding innings dgtl - Anandabazar

নিজের বিদায় নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আমি মনে করি, আমাকে অপ্রত্যাশিতভাবেই শুরুতে দলে নেওয়া হয়েছিল। তখন ভাবতাম, হয়তো কয়েকটি ম্যাচ খেলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘এরপর বাদ পড়া, ফিরে আসা, একাধিক বিশ্বকাপে খেলা এবং দারুণ সব দলের অংশ হওয়া—সব মিলিয়ে দারুণ এক যাত্রা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমার শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল, তাতে মনে হচ্ছিল যেন আমি দলের সঙ্গে সুবিচার করতে পারছি না। নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি।’

২০১২ সালে মাত্র ২৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন তিনি। করেছেন ৩৯৯০ রান, গড় ৩৩.৮১, স্ট্রাইকরেট ১২৬.৭০। ক্যারিয়ারে চারটি সেঞ্চুরি ও ২৩টি হাফসেঞ্চুরির পাশাপাশি বল হাতেও ৭৭টি উইকেট নিয়েছেন এই ডানহাতি অফ স্পিনার। ফিল্ডিংয়েও ছিলেন দারুণ, ক্যাচ নিয়েছেন ৯১টি।

তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংসটি এসেছে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে, যেখানে একা লড়াই করে অপরাজিত ২০১ রান করে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন তিনি। অনেকেই এই ইনিংসকে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা বলে মনে করেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।