শুধু জাতীয় নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় বিএনপি

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে বিএনপি। সেইসঙ্গে দলটি চায়, ওই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন হোক।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের প্রথম দিনের আলোচনায় বিরতির সময় সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ।

তিনি বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চাই। তবে স্থানীয় সরকার নির্বাচন ওই সরকারের অধীনে হওয়া দরকার নেই বলে বিএনপি মনে করে।’

এ ছাড়া তিনি বলেন, তাঁর দল মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের বেশি হওয়া উচিত নয়, যদিও কমিশন প্রস্তাব করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস হওয়া উচিত।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে বিএনপির এই নেতা বলেন, তাঁর দল আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধনসহ তাতে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়টিও অন্তর্ভুক্ত করতে বলেছেন। এর বাইরে সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘যদি কোনো সময় যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে যাতে পার্লামেন্ট মেম্বাররা তার জন্য ভোট দিতে পারে, সেটা ৭০ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ ব্যাপারে আমরা নোট অব ডিসেন্ট দেব।’

এ ছাড়া তাঁর দল সংসদের সব স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে দেওয়ার ব্যাপারে একমত নয় বলে জানান তিনি। এই নেতা আরও বলেন, কয়েকটা কমিটির প্রধান বিরোধী দল থেকে করা যেতে পারে, তবে সব স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে দেওয়াকে তাঁরা বাস্তবসম্মত প্রস্তাব মনে করেন না।

তিনি আরও জানান, নারী আসন নিয়ে এখনো দলের মধ্যে আলোচনা হয়নি।

 

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।