খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৬ই মার্চ ২০২৪, ৪:১ এএম
চঞ্চল মাহমুদ ॥ ঝিনাইদহের শৈলকুপায় অধ্যাপক ড. কে.এম ওয়ালিউজ্জামানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ফাউন্ডেশনের সদস্য সচিব স্বপন বাগচির সঞ্চালনায় ও সভাপতি জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, ফাউন্ডেশনের সদস্য কে.এম শরিফ, অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম কোবাদ আলী প্রমুখ। ড. কে.এম ওয়ালিউজ্জামানের জীবনী ও কর্মের উপর আলোচনা সভা এবং ম্মৃতিচারণ শেষে নীতি শিক্ষক, সাহিত্যিক ও সমাজসেবক হিসেবে মো. হাসানুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ৫ জনকে ট্যালেন্টপুলে, ৪৩ জনকে সাধারণ গ্রেডেসহ মোট ৪৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবছর নিয়মিত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীই ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্কলার হিসেবে বিবেচিত হয়।
মন্তব্য