রাঙ্গামাটিতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ১

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় ইউপিডিএফ ও জেএসএস’র আঞ্চলিক দুটি দলের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও তিনজন।

শুক্রবার (৬ জুন) সকাল ৮টা থেকে থেমে থেমে সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়।

নিহত ব্যক্তি ইউপিডিএফ’র সদস্য রিপেল চাকমা (৩৫) বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। আহতদের মধ্যে একজন শিশু প্রজ্ঞা চাকমা (৫) বলে নাম জানা গেছে। আহত অন্যান্যদের পরিচয় জানা যায়নি।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন এখনও থেমে থেমে দু’পক্ষের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির সংবাদ পাওয়া গেছে।  

তিনি জানান, ইউপিডিএফ ও জেএসএস’র সশস্ত্র গ্রুপের মধ্যে এ গোলাগুলিতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে তবে বিস্তারিত জানা যায়নি।

ওসি আরও জানিয়েছেন, আইনশৃংঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছেন। তবে এলাকাটি দূর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে। এ ঘটনার পর স্থানীয়দের আতঙ্ক বিরাজ করছে।

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।